শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশে উদযাপিত প্রথম চা দিবস

June 5, 2021,

বিকুল চক্রবর্তী॥ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে শুক্রবার রাতে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বালিশিরা ভ্যালির সাধারণ সম্পাদক দেবেন্দ্র বারাইক, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম, টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক জহর তরফদার ও সিনিয়র সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম। সভায় বক্তারা চা শিল্পের জন্য একটি দিন উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com