শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকে ওয়েবিনার অনুষ্ঠিত

June 6, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘বাস্তুতন্ত্ররে পুনরুদ্ধার করা’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ^ পরিবেশ দিবস’২০২১ উপলক্ষে শ্রীমঙ্গলে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার রাত টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল এর আয়োজনে এবং এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম ও লাউয়াছড়া বন ও জীব বৈচিত্র রক্ষা আন্দোলন, শ্রীমঙ্গলের সহযোগিতায় ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। সনাক সদস্য ছিলেন শাহ আরিফ আলি নাসিম এর সঞ্চালনায় ও সহ সভাপতি জলি পাল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রতিবেশ ও প্রাণ বৈচিত্র সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ।
ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন ও সনাক সদস্য জিডিশন প্রধান সুূছিয়াং, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মৌলভীবাজার এর জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, দ্বারিকা পাল মহিলা কলেজ, শ্রীমঙ্গল এর সহকারী অধ্যাপক, রজতশুভ্র চক্রবর্তী, এমসিডা শ্রীমঙ্গল এর নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন, এবং টিআইব সিলেট ক্লাস্টার কোর্ডিনেটর নাজমা খানম নাজু।
ওয়েবিনারে আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো, মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি দীপংকর ভট্টাচার্য (লিটন), বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ইসমাঈল মাহমুদ এবং সৈয়দ আমিরুজ্জামান, সনাক সদস্য রহমত আলী, জহর তরপদার, স্বজন সদস্য এস এ হামিদ, সৈয়দ ছায়েদ আহমদ, আবু নাসের, আবদুর রহমান, পরিমল সিং বাড়াইক, আইডিয়া শ্রীমঙ্গলের প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার, শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পরিবেশ কর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ, আদিবাসী নের্তৃবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন পারভেজ কৈরী, এরিয়া কো-অর্ডিনেটর, সনাক শ্রীমঙ্গল, টিআইবি ও হোজ্জাতুল ইসলাম টিআইবি ঢাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com