আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে স্বর্ণপদক পেলেন শ্রীমঙ্গলের আল-আমিন

June 14, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি সিলেট বিভাগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে শিক্ষা ও জাতীয় সমাবেশ ২০২১ এর স্বর্ণপদক প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার ১৪ জুন দুপুরে সিলেট বিভাগে আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে ৪১তম জাতীয় সমাবেশ ২০২১ উপলক্ষে উত্তীর্ণ অন্যান্যদের সাথে শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ডের দলনেতা আল-আমিন এর হাতেও সনদ ও স্বর্ণপদক  তুলে দেন আনসার ভিডিপি  সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার  মো: রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির অতিরিক্ত রেঞ্জ কমান্ডার এস এম এনাম, সিলেট বিভাগের  রেঞ্জের উপজেলা রেঞ্জ কমান্ডার রফিকুল ইসলাম, সিলেট জেলার  সার্কেল অ্যাডজুটেন্ট , সাজনিন তাসনিম  ইসলাম, কোম্পানি কমান্ডার জালাল উদ্দিন প্রমুখ।

স্বর্ণপদক প্রাপ্ত আল-আমিন শ্রীমঙ্গল উপজেলা শ্যামলী আবাসিক এলাকার জননী নার্সারি স্বত্বাধিকারী মোঃ বিল্লাল সিকদারের ছেলে। সে পড়ালেখার পাশাপাশি ২০০১ সাল থেকে বাবার সাথে নার্সারীর কাজে নিয়োজিত আছেন।

মোঃ আল- আমিন বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় এ পুরস্কার অর্জন করেছি। সেজন্য আমি আনসার ভিডিপির সিলেট বিভাগের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com