শ্রীমঙ্গলে বিপুল পরিমান মাদকসহ মাদক সম্রাট জুয়েল ও তার সহযোগী আটক

June 15, 2021,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গাঁজাসহ মাটক সম্রাট জুয়েল ও তার সহযোগী জমিরকে আটক করেছে পুলিশ।
১৫ জুন মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল থানায় প্রেস ব্রিফিং-এ তথ্য দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেকসহ সংগীয় অফিসাররা মঙ্গলবার ভোরে ঢাকা সিলেট মহা-সড়কের সাতগাও চা বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটো রিক্সা মধ্যে ৪ কেজি করে তিন বান্ডিলে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য এক লক্ষ আশি হাজার টাকা। আটককৃত রা হলো সুনামগঞ্জ জেলার ছাতক থানার পিরপুর এলাকার আনকার আলীর ছেলে জুয়েল মিয়া (২১) ও একই এলাকার মকদ্দস আলীর পুত্র জমির আলী (৩২)। জমির আলী নিজেই সিএনজির চালক। পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারীরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে হবিগঞ্জের মাধবপুর থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ এলাকায় বিক্রি করে আসছিলো। এ অভিযানে আরো নেতৃত্ব দেন এস আই আলমগীর, এস আই আছাদ ও এসআই তীর্থংকর দাশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিকেলে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com