মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম শুরু
July 29, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে করোনা ভাইরাসের টিকা নিবন্ধন এর কার্যক্রম ২৮ জুলাই থেকে মৌলভীবাজার পৌরসভায় শুরু হয়েছে। টিকা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ মাসুদ, কাউন্সিলর ফয়সাল আহমেদ, প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর সৈয়দ সেলিম হক, কাউন্সিলর মোঃ আসাদ হোসেন মক্কু প্রমুখ।
এছাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অনেকে।



মন্তব্য করুন