কুলাউড়া

কুলাউড়ায় পরকিয়ার জেরে যুবককে পিটিয়ে হ/ত্যা, ঘা/তক গ্রে/প্তা/র

মাহফুজ শাকিল : কুলাউড়া উপজেলায় নিখোঁজের একদিন পর রিপন মিয়া (২৮) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১০ মার্চ রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া উপজেলার পৃথিমপাশা...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সমন্বনিত অভিযানে তিন প্রতিষ্ঠানে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন খাদ্য স্থাপনায় সমন্বনিত অভিযান পরিচালনা করা হয়। ১১ মার্চ বুধবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সমন্বনিত অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার...

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর যুবকের লা/শ উদ্ধার

এস আর অনি চৌধরী : মৌলভীবাজারের কুলাউড়ায় রিপন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে কুলাউড়া পুলিশ। মঙ্গলবার ১০ মার্চ রাতে উপজেলার টিলাগাঁও...

কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কুলাউড়া প্রতিনিধি : ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুলাউড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে ৮ মার্চ রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং কুলাউড়া পৌরসভার যৌথ...

কুলাউড়ায় বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ, গ্রে/ফ/তার ৬

স্টাফ রিপোর্টার : কুলাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট আনুমানিক ২,৫৯,২০০/- (দুই লক্ষ ঊনষাট হাজার দুইশত) টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।...

কুলাউড়ায় খাল খনন কাজের উদ্বোধন, হাওরে ফিরবে প্রাণ

মাহফুজ শাকিল : এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর এলাকায় চার কিলোমিটার খাল খননের উদ্বোধন করা হয়েছে। এতে করে পুরনো খালে এবার ফিরবে প্রাণ। কৃষকের মুখে ফুঁটবে হাঁসি। বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ১১টায় হাকালুকি হাওর তীরবর্তী কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার...

সৌদি আরবে কাজে বের হয়ে আর ফেরা হলো না কুলাউড়ার রুবেলের

এস আর অনি চৌধরী : জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিয়েছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনের মতো কাজেও বের হয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী মো. রুবেল আহমদের। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বুধবার ৪ মার্চ...

কানাডা পাঠানোর নামে প্রতারণা, কুলাউড়ার দুই প্রতারক হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় আদমপাচারকারী চক্রের দুই সদস্য স্বপ্নের দেশ কানাডায় পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই প্রতারকদের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫নং আমল আদালতে মামলা দায়ের করেছেন উসমান খান ফয়েজ...

জিলাপিতে ‘হাইড্রোজ’ মিশ্রন, ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, রেস্টুরেন্ট সিলগালা

স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় জিলাপিতে  মানব দেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ‘হাইড্রোজ’ মিশ্রণ, পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং...

 দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের (টিবিএফ) উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। টিবিএফ’র চেয়ারম্যান আলহাজ...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com