কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর ম/র/দে/হ উদ্ধার

June 28, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) এর নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। রোববার দুপুরে কাটাবিল গ্রামে ধলাই নদী থেকে পরিবারের লোকজন তামিমের নিথর দেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে গত শনিবার রাতে নিজ বাড়ির সামনে গ্রামীন সড়কের সংস্কার কাজ করা দেখছিল শিশু তামিম ইকবাল। এসময় তার শরীরে কাঁদা ছিটিয়ে পড়লে তামিম ঘরে গিয়ে পরনের টিশার্ট খুলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারসহ পুরোগ্রামবাসী সারারাত খোঁজাখুঁজি করেও শিশু তামিমের কোন সন্ধান পাননি। রোববার দুপুরে ধলাই নদীতে তার নিথর দেহ পাওয়ার পর উদ্ধার করা হয়।

আদমপুর ইউপি সদস্য জুমের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার প্রকৃত সত্যতা জানা যাবে।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দীন বলেন, আমাদের সংবাদ জানালে পুলিশ সরেজমিনে পাঠিয়ে প্রয়োজনে সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com