কমলগঞ্জে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে ৪০টি পলাশ গাছের চারা রোপণ

June 27, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪০টি পলাশ গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার-এর উদ্যোগে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের কমলগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতি কর্মসূচির উদ্বোধন করেন। এতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, পরিবেশকর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আয়োজকরা জানান, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কটি গুরুত্বপূর্ণ পর্যটন রুট হওয়ায় দেশীয় পলাশ গাছ রোপণের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে দেশীয় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com