শ্রীমঙ্গল
চিকিৎসার জন্য প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন মামুন আহমেদ
তোফায়েল পাপ্পু॥ চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা পেলেন আওয়ামী লীগ নেতা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক মামুন আহমেদ।দীর্ঘদিন যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে নিয়োজিত থেকে বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন...
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার রাত ৮ টায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়ার সভাপতিত্বে ও সমিতির সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা...
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা চিত্রাঙ্কন প্রতিযোগীতা
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল পৌর শাখার উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে চারুকলা একাডেমীতে আয়োজন করা হয় এ চিত্রাঙ্কন...
চা বাগানে রঙের উৎসব ‘ফাগুয়া’
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশের চা বাগানগুলোতে নানান জাতিগোষ্ঠির বাস। অখণ্ড ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষা, বিহার, মাদ্রাজ, তেলেঙ্গানাসহ বিভিন্ন প্রদেশ থেকে এসে আবাস গড়া চা শ্রমিকদের যেমন নিজেদের পৃথক ভাষা, তেমন পৃথক সংস্কৃতিও। ভাষা ও স্ংস্কৃতিতে একেকটি চা বাগান যেন একেকটি দেশ।...
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের আইডিয়াল ছাত্র সংসদের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে স্কুলের অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন শ্রীমঙ্গল আইডিয়াল...
শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ মার্চ দুপুরে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় কৈশোর কর্মসূচির আওতায় উপজেলার দক্ষিণ টিকরিয়া কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে...
শ্রীমঙ্গল টিনশেডের ঘরে আগুন
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় তুষার বাবুর টিনশেডের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার ১১ মার্চ বিকেল ৩টার দিকে উত্তরপাড়া ওরা গ্রামে এ ঘটনাটি ঘটে। আগুনের খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুনের ক্ষয়ক্ষতির...
বিষমুক্ত বেগুন চাষে সফলতা ॥ মাঠ দিবসে কৃষকদের সফলতা বর্ননা
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে এক চা শ্রমিক চাষ করেছেন শতভাগ বিষ মুক্ত মালচিং পদ্ধতিতে উচ্চ ফলন শীল পার্পল কিং বেগুন। মঙ্গলবার দুুপুরে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে এর ফসল কর্তন উপলক্ষে অনুষ্ঠিত হয় মাঠ দিবস। লালতীর সীডের উদ্যোগে আয়োজিত এ মাঠ...
ফ্রিল্যান্সার ল্যাবের সফল প্রশিক্ষনার্থীদের সম্মাননা সনদ প্রদান
তোফায়েল পাপ্পু॥ সিলেটের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ফ্রিল্যান্সার ল্যাবের সফল প্রশিক্ষনার্থীদের সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি প্রতি বছর সিলেটে ফ্রিল্যান্সার ল্যাব প্রতিষ্ঠানটি অসংখ্য ফ্রিল্যান্সার তৈরী করছেন। আর এর এতে অনেক বেকার তরুন-তরুনীরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি...
দেশ ও জাতির শান্তি কামনায় বিষ্ণুপদ ধামে শুরু হয়েছে গীতা যজ্ঞ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ অশুভ শক্তির বিনাশ আর দেশ ও জাতির শান্তি কামনায় মৌলভীবাজারের রাজনগরের তারাপাশা শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে আজ থেকে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপি গীতা যজ্ঞ ও নামযজ্ঞানুষ্ঠান। দের জন্য বিষ্ণুপদ ধাম তীর্থস্থান হিসেবে যেমন জনপ্রিয় তেমনি পর্যটক আকর্ষক...


