এডমিনিস্ট্রেটিভ সার্ভিসের উদ্যেগে ৫ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান

April 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ৩ জন কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও নবাগত ২ জন কর্মকর্তার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয় শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নূসরাত লায়লা নীরাকে।
অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন ও কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীনকে বরণ করে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com