কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

October 28, 2026,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ২৮ অক্টোবর সকাল ৯টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্তে হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমলগঞ্জ উপজেলা প্রশাসন, দলই বিওপি এবং কমলগঞ্জ প্রেসক্লাব। পর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, দলই বিওপি’র ইনচার্জ সুবেদার আক্কাস আলী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, নির্বাহী সদস্য শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবি নির্মল এস পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন এই বীর মুক্তিযোদ্ধা। হামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ। হামিদুরের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com