বড়লেখায় পরিবেশমন্ত্রীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

October 4, 2022,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখায় মহাঅষ্টমীতে সোমবার উপজেলার বিভিন্ন দুর্গা-পূজামন্ডপ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এসময় তিনি পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
উপজেলার পাল্লাথল চা বাগান, বাহাদুরপুর চা বাগান ও গুলসা শিলু দত্তের বাড়ির সার্বজনিন পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, উপজেলা পূজা পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com