সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
October 11, 2022,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সংসদ সদস্য এ্যানী রহমান (৬৩) ১১ অক্টোবর মঙ্গলবার আনুমানিক বেলা ১টা ৪৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



মন্তব্য করুন