বড়লেখা হাসপাতালে নবজাতকসহ ৫ অসহায় রোগীর চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান

October 19, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ অক্টোবর বুধবার দুপুরে দুই নবজাতক ও তিনজন অসহায় রোগীর চিকিৎসায় নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
হাসপাতাল-সমাজসেবা কার্যক্রমের আওতায় রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে নবজাতকসহ এসব অসহায় রোগীকে নগদ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা তাছলিমা খানম, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com