গাছ চুরির মামলায় বড়লেখায় ৪ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

October 20, 2022,

আব্দুর রব॥  বড়লেখায় গাছ চুরির মামলায় পৃথক চারটি ধারায় ৪ আসামিকে ৪ বছর ৫ মাসের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া আদালত তাদের কারাদন্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদন্ডের আদেশ দিয়েছেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ২০ অক্টোবর  বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

দন্ডি প্রাপ্ত আসামিরা হলেন- মুহিবুর রহমান (২৮), মুজিবুর রহমান (২৫), লেবেল আহমদ (২৬) ও আব্দুস সহিদ (৩৫)। অপর আসামী আলাউদ্দিন মারা যাওয়ায় সাজার দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাদের সকলের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দেরগুল গ্রামে।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির চান্দেরগুল গ্রামের মায়মুনুর রশিদের ভূমি থেকে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর দন্ডি-প্রাপ্ত আসামিরা বিভিন্ন প্রজাতির ২০টি মূল্যবান গাছ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মায়নুর রশিদ আদালতে দন্ডি পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত রায় ঘোষণা করেন। এরমধ্যে ১ নম্বর আসামি মারা যাওয়ায় সাজার দায় থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

রায়ে একটি ধারায় ২ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদ-। অপর ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদ-। এছাড়া অন্য দুটি ধারার একটিতে ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে এবং অরপটিতে ২ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com