বড়লেখায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

October 25, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ অক্টোবর মঙ্গলবার ব্যাংকটির বড়লেখা শাখা কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

ব্যাংক ব্যবস্থাপক তানভীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র অফিসার হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক পৌরমেয়র প্রভাষক ফখরুল ইসলাম, বড়লেখা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহেদ আহমদ, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হারুন-উর-রশীদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, সমাজসেবক আব্দুন নূর, প্রভাষক নিয়াজ উদ্দীন, হাফেজ জমির উদ্দিন, মহিলা নেত্রী আমেনা বেগম ডলি প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com