বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র অর্থায়নে পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর

October 30, 2022,

আব্দুর রব॥ বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে-এর অর্থায়নে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের তেলিমেলি গ্রামে ৩০ অক্টোবর রোববার দুপুরে পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে-এর শুভাকাঙ্খি শামীম আহমেদের সঞ্চালনায় ও তরুণ সমাজকর্মী শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, বড়লেখা সমিতি সিলেটের সহ-সভাপতি এ.আর শাহীন, বড়লেখা ফাউন্ডেশনের দাতা-শুভাকাঙ্খি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রাজ্জাক বকুল, আকরম আলী রাজা, সাব্বির আহমদ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর আবুল হাসিম স্বপন, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন, ব্যবসায়ী সোহেল আহমদ, করিম মাহমুদ কারিন, সাইফুল আলম কাওসার, সাবেক ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম, আব্দুল লতিফ, হাফিজ আব্দুর রউফ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com