বড়লেখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং

November 8, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন উপলক্ষে মঙ্গলবার ৮ নভেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন দিক অবহিত করা হয়। প্রেসব্রিফিংয়ে ইউএনও জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিকেলে সমাপণী অনুষ্ঠানে সেরা ষ্টল দাতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

প্রেসব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ।

এসময় সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মিজানুর রহমান, সুলতান আহমদ খলিল, এজে লাভলু, মস্তফা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com