কমলগঞ্জে র্যাবের হাতে হত্যা মামলার আসামী আটক
March 26, 2023,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৩৪) আটক করে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
শনিবার ২৫ মার্চ রাতে উপজেলারর ভানুগাছ লংগুরপাল থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আলাউদ্দিন শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের বাসিন্দা ও একই গ্রামের কাছুম আলীর ছেলে।
র্যাব-৯ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থাকে কমলগঞ্জ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্রিমঙ্গল থানায় দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্ঠা মামল রয়েছে।
সে দীর্ঘদিন পলাতক ছিল। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন