শোক সংবাদ : বীর মুক্তিযোদ্ধা রসেন্দ্র কুমার দেব

April 4, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রসেন্দ্র কুমার দেব (৭৪) সোমবার ৩ এপ্রিল দিবাগত রাত পৌনে ২টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন।

তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে লক্ষ্মীপুর গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com