কমলগঞ্জে দু’দিনব্যাপী ফ্রি মোবাইল থেরাপি ক্যাম্পিং সমাপ্ত

April 6, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দু’দিনব্যাপী ফ্রি মোবাইল থেরাপি ক্যাম্পিং বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মৌলভীবাজার এর আয়োজনে দু’দিনব্যাপী শতাধিক রোগীকে ফ্রি মোবাইল থেরাপি দেওয়া হয়।

বুধবার ৫ এপ্রিল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদারসহ মৌলভীবাজার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com