কমলগঞ্জে উইমেন্স এন্ড ই-কমার্সের উদ্যোগে উই হাটবাজার ২০২৩ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে উইমেন্স এন্ড ই কমার্সের উদ্যোগে উই হাটবাজার ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মেলায় ১০ লক্ষাধিক টাকার বিক্রীর আশাবাদী উদ্যোক্তারা।
শনিবার ১৫ এপ্রিল দুপুরে কমলগঞ্জের জেলা পরিষদ অডিটরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান, মহিলা ক্লাবের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা উই এর সভাপতি ফাতেমা কবির মুক্তাসহ উদ্যোক্তারা।
মেলায় ১২ টি স্টলে নিজেদের বিভিন্ন হাতে তৈরী পণ্য, মণিপুরি শাড়ি, ওড়না, ব্লাউজের কাপড়, বিভিন্ন প্রকারে পিঠা-পুলি, সো পিছ, হ্যান্ড পেইন্টিং, ব্লকপ্রিন্ট ও বুটিকসহ বিভিন্ন পণ্য। মেলায় আশা ক্রেতারা অল্প টাকায় মানসম্মত পণ্য কিনতে পেরে খুশি।
মেলার আয়োজক জানান, একদিনে তাদের অনলাইন পেইজ ও সরাসরি ১০ লাখ টাকার উপরে বিক্রীর আশা করছেন তারা। উদ্যোক্তারা বলেন, তারা দৈনদিন কাজের পাশাপাশি ই মার্কেটিংয়ের মাধ্যমে মাসে ৫০ হাজার টাকার উপরে রোজগার করেন।
আয়োজক কমিটির সভাপতি জানান, ঈদকে সামনে রেখে জেলায় শতাধিক উদ্যোক্তারা ৫০ লাখের উপরে বিক্রী করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে উই একটি ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি বলেন, ঘরে বসে মহিলারা ইন্টারনেট ব্যবহার করে তাদের তৈরীকৃত পণ্যগুলো বিক্রী করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।



মন্তব্য করুন