অবিলম্বে আল্লামা মামুনুল হককে মুক্তি দিন, না হলে গণ আন্দোলন : মাওলানা মাসুক আহমদ

কমলগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসুক আহমদ বলেছেন, এ কথা ভাববেন না, মামুনুল হককে মুক্তি দিলে অস্থিরতা তৈরি হবে। মামুনুল হক সাহেবদের কোন রাজনৈতিক উচ্চাবিলাস নেই, বরং তাকে মুক্তি দিলেই তিনি পরিবেশ শান্ত রাখতে পারবেন।
নয়তো মুক্তি আন্দোলনে দেশ অশান্ত হয়ে যেতে পারে যা আপনার সামলাতে পারবেন না । অবিলম্বে আল্লামা মামুনুল হককে মুক্তি দিন না হলে গণ আন্দোলনের ঢেউ সামলাতে পারবেন না।
রোববার ১৬ এপ্রিল স্থানীয় মুন্সীবাজারস্থ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস কমলগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে পরিত্রাণ ও মুক্তি কামনায় এবং মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস কমলগঞ্জ উপজেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন’র সভাপতিত্বে ও যুব মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শামসুল ইসলাম’র পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কমলগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরী, জগন্নাথপুর মহিলা মাদরাসার শিক্ষাসচিব ও মুহাদ্দীস মাওলানা নুরুদ্দীন আহমদ, রেঙ্গা মাদরাসার মুহাদ্দীস, জমিয়ত নেতা মাওলানা তালেব উদ্দীন শমশেরনগরী, মুন্সীবাজার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, খেলাফত মজলিস উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাশহুদ আহমদ, বলরামপুর মাদরাসার মুহাদ্দীস খেলাফত নেতা মুফতি ওলিউর রহমান জাকির, বিশিষ্ট সমাজ সেবক আকবর হোসেন, মজলিস নেতা হাফেজ ফুজায়েল আহমদ হারুন, যুব মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম তালহা, যুব মজলিসের উপজেলা সহ-সভাপতি নেতা মাওলানা লুৎফুর রহমান শিপন, যুব মজলিসের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবির আল মাহমুদ, সদস্য হাফেজ ফুয়াদ আহমদ, মাওলানা হোসাইন আহমদ খাঁন প্রমুখ।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিসের কমলগঞ্জ উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপজেলার বিশিষ্ট উলামায়ে কেরাম, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য করুন