কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

April 18, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ইয়াবাসহ মতলিব কাজল (৩৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার ১৭ এপ্রিল রাতে রহিমপুর ইউনিয়নের পূর্ব দক্ষিণ কালেঙ্গার একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের পূর্ব দক্ষিণ কালেঙ্গার একটি দোকানের সামনে থেকে মতলিবকে আটক করেন।

তার দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত মতলিব কমলগঞ্জ উপজেলার পূর্ব দক্ষিণ কালেঙ্গার খলিল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com