কমলগঞ্জে ১ হাজার রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

April 19, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ১ হাজর রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল দুপুরে উপজেলার পতনউষার ইউনিয়ন পরিষদের সামনে ও মুন্সীবাজারে ১ হাজার পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ জহির উদ্দিনের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ মানিক, যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলম, পতনঊষার ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com