কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

May 3, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নে চুরি, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা মঙ্গলবার ২ মে দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলেমান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউনিয়নের বিট অফিসার এসআই পবিত্র শেখর দাস, এসআই কামরুল ইসলাম প্রমুখ। সভায় ইসলামপুর ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ব্যবসা ও জুয়া খেলা বন্ধ তথা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ এবং জনগণের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com