শমশেরনগর ইসলামিক মিশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

June 10, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে মক্তব ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের সভাপতিত্বে ও শিংরাউলী দারুস সালাম মক্তব শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা মো. কামাল উদ্দিন আল-হাবিব’র পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক জয়নাল আবেদীন, কামুদপুর আবাসন মক্তব শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, বনবিষ্ণপুর মক্তব শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলা ফারুক আহমদ, মাওলানা রায়হান উদ্দিন, তাহমিনা আক্তার, আব্দুর রহিম, হোসাইন আহমদ, মাহমুদ আলী ও রীনা বেগম প্রমুখ।

অনুষ্টানে ইসলামিক মিশনের অধীনে পরিচালিত ১০টি মক্তবে পৃথকভাবে ৪টি বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৮০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে ১২ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। পরবর্তীতে আবারও সমাপনী প্রতিযোগিতায় ৯ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com