কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জর উপজেলার কামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের স্লীপ ফান্ড থেকে মেধাবী, সর্বোচ্চ উপস্থিতি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জুলাই দুপুর ১২ টায় স্কুল হলরুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক মো. হারুনর রশীদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. বুলবুল আহমদ মধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ইসহাক মিঞা, আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবুল হোসেন, সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জয়নুল আবেদীন। অভিভাবক সমাবেশ শেষে স্কুলের মেধাবী, সর্বোচ্চ উপস্থিতি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা।



মন্তব্য করুন