মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে কমলগঞ্জে যুব মজলিসের মানববন্ধন

July 15, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কমলগঞ্জ উপজেলা শাখা।

শুক্রবার ১৪ জুলাই বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান শিপন’র সভাপতিত্বে ও উপজেলা শাখার সম্পাদক সংগঠন মাওলানা জাবির আল মাহমুদ ও মাওলানা হাফিজ মুজাহিদুল ইসলামের যৌথ পরিচালনায়  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাশুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, যুব মজলিস এর জেলা দায়িত্বশীল মাওঃ আতিক আল হাসান, যুব মজলিস মৌলভীবাজার পৌর শাখার সভাপতি আব্দুস সামাদ সুমন, মাওলানা রিফাত খান মুন্সিবাজার দারুল হাদিস মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন খান, সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরী, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মুন্সিবাজার দারুল হাদিস মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জাকারিয়াসহ বিপুল সংখ্যক আলেম উলামা তৌহিদী জনতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com