কমলগঞ্জে ৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক

July 18, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ির কানিহাটি চা বাগানের বড় লাইন থেকে ৮ বোতল ভারতীয় মদসহ (৩৭৫ এমএল সিগনেচার) এক ব্যক্তিকে আটক করেছ পুলিশ।

সোমবার ১৭ জুলাই রাত ৯টায় কানিহাটি চা বাগানের বড় লাইন এলাকা থেকে দিলীপ পালের ছেলে নির্মল পাল (২৫) কে আটক করে মাদক উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই কাশি শর্মা, এএসআই বাবুল মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে শমশেরনগরের কানিহাটি চা বাগানের বড় লাইনে অভিযান চালায়।

এ সময় নির্মল পালকে আটক করে ৮ বোতল (৩৭৫ এমএল সিগনেচার) ভারতীয় মদ উদ্ধার করে। যার বাজার মূল্য ১৬ হাজার টাকা।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকেও আটক করা হয়। এ বিষয়ে কমলগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক নির্মল পালকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com