কমলগঞ্জে আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ’র মৃত্যুতে শোকসভা

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মরহুম মাসুক আহমদ’র মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার ২১ জুলাই রাত ৮টায় শহীদনগর বাজারে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড: মো. আব্দুস শহীদ এমপি।
পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রকৌশলী তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আসলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম আজাদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নারায়ণ মল্লিক সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।



মন্তব্য করুন