সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসংশা খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী ‘টক অবদ্যা মৌলভীবাজার’

June 17, 2026,

স্টাফ রিপোর্টার : খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী। এবিষয়টি এখন ‘টক অবদ্যা মৌলভীবাজার’। বুধবার রাত থেকে জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্থরের মানুষের মধ্যে এনিয়ে চলছে ব্যাপক আলোচনা। দলের নেতাকর্মীদের প্রতি এমন আন্তরিকতার দৃষ্ঠান্তে ভালোবাসা আর প্রসংশায় ভাসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে এই ভিডিও ও ছবি। এমন দৃশ্য দেখে দলের তৃণমূলের নেতাকর্মীরা উৎফুল্ল চিত্তে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছেন তাদের দলের প্রধান ও প্রধানমন্ত্রীকে।

জানা যায় রাজপথের আন্দোলনের সাহসী নারী নেত্রী বর্ষীয়ান রাজনীতিবীদ বেগম খালেদা রব্বানীকে দেখতে ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তাঁর বাসভবনে যান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে ভ্যার্চুয়ালী দেশের ২০টি জেলার ‘ফ্যামিলি কার্ড’ এর ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের স্মৃতি বিজড়িত দুসাই রিসোর্টে রাজনৈতিক জনসভায় যোগদানের আগে তিনি শহরের শাহ মোস্তফা সড়ক এলাকায় খালেদা রব্বানীর নিজ বাসভবন যান। সেখানে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। কুশলাদি জিজ্ঞেস করেন। তাঁর সুস্থতা কামনা করেন। হঠাৎ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে নানা স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় খালেদা রব্বানীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন,মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। তিন মেয়ে ও এক ছেলের জননী বেগম খালেদা রব্বানী সাবেক (সংরক্ষিত নারী আসনের মহিলা) সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি দীর্ঘদিন থেকে বার্ধ্যকজনিত নানা রোগে ভোগছেন। জানা যায় খালেদা রব্বানী দেশ ও বিদেশের সফরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকতেন। তাঁকে পছন্দ করতেন ও খুবই স্নেহ করতেন বেগম খালেদা জিয়া। মায়ের দীর্ঘদিনের সহচরকে একনজর দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ভুলেন নি প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবর চাউর হলে প্রধানমন্ত্রী ও দলের প্রধান জেলার দলের তৃণমূলের নেতাকর্মীসহ সর্বমহলের প্রশংসায় ভাসছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com