স্যোশাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে ইচ্ছে পূরণ করলেন ছাত্রদলের দুই কর্মীর

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সফরকালে কর্মী ও শুভাকাঙ্খীদের ভালোবাসার প্রতিদানে কাছে ঠেনে নিয়ে দৃষ্টান্ত রাখলেন প্রধানমন্ত্রী। প্রবল বৃষ্টির মধ্যে সড়কের পাশে ফুল নিয়ে দাঁড়িয়ে অভিবাদন জানাতে থাকা ছাত্রদলের দুই কর্মীর দীর্ঘদিনের একটি ইচ্ছে পূরণ করেন তিনি। তাদের উপস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী গাড়ি থামানোর নির্দেশ দেন। তাদের ফুল গ্রহণ করে কাছে ডেকে কথা বলেন। বুধবার সকালে শ্রীমঙ্গল যাওয়ার পথে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের (কুদালীপুল) জগন্নাথপুর এলাকায় প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে ফুল উপহার দেন মৌলভীবাজার পৌর ছাত্রদলের শাহীন আহমেদ ও তানভীর আহমেদ। হঠাৎ দীর্ঘদিনের কাঙ্খিত দৃশ্যে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই দুই কর্মী। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মরণীয় মুহূর্ত হিসেবে ভিডিও তোলার সুযোগ পান। এ সময় উপস্থিত উচ্ছসিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ছাত্রদলের ওই দুই কর্মী জানান প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছে ছিল অনেক দিনের। গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলায় তারা আনন্দিত ও কৃতজ্ঞ। এমন দৃশ্েযর ছবি ও ভিডিও চাউর হলে তৃণমূলের নেতাকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষ সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রধামন্ত্রীর প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।



মন্তব্য করুন