মৌলভীবাজার জেলার তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

July 2, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। জনপ্রশাসনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদোন্নতি অর্জন করেন।

দীর্ঘদিন ধরে তিনি মৌলভীবাজার জেলা তথ্য অফিসে দায়িত্ব পালনকালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনসচেতনতামূলক প্রচার এবং তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর এই পদোন্নতিতে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন।

তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও মো: আনোয়ার হোসেন দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করবেন। পদোন্নতিতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com