ঢাকা ব্যাংক মৌলভীবাজার শাখায় উৎসবমুখর আয়োজনে ৩১ বছর পূর্তি উদযাপন
July 5, 2026,

স্টাফ রিপোর্টার : ঢাকা ব্যাংক পিএলসি’র গৌরবময় ৩১ বছরপূর্তি উপলক্ষে মৌলভীবাজার শাখার আয়োজনে শাখায় কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। ৫ জুলাই পূরোদিন ব্যাংক প্রাঙ্গণ ছিল উৎসবের আমেজে মুখরিত।
শাখা প্রধান ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলাম সম্মানিত গ্রাহকদের নিয়ে কেক কাটার মাধ্যমে আনন্দঘন মুহূর্তের সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, আফসারুল হক, এস এম উমেদ আলীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সেবাপ্রত্যাশী ও শুভানুধ্যায়ীসহ গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন