বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর তৃতীয় মৃ/ত্যুবার্ষিকী পালন

আব্দুর রব : বড়লেখায় সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর রাববার রাতে পৌরশহরের নেহার মার্কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী স্মৃতি পরিষদ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সোমবার বাদ যোহর পরিষদ নেতৃবৃন্দ গাংকুল গ্রামে মরহুমের কবর জিয়ারত করেন।
স্মৃতি পরিষদের উপদেষ্টা বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদের সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী আবুর সঞ্চালনায় স্মৃতিচারন মুলক আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আেব্দুল মালিক, সাবেক পৌরময়র ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফখরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, বিএনপি নেতা হারুনুর রশীদ, কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদতক রুহুল আমিন বাহার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌরছাত্র দলের আহ্বায়ক শাহরিয়ার আহমদ ফাহিম, ছাত্রদল নেতা আমানুর রহমান আমান, রেদওয়ান আহমদ প্রমুখ।



মন্তব্য করুন