জুড়ীতে স/ন্ত্রা/স ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

জুড়ী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি জুড়ী উপজেলা শাখার উদ্যোগে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ মিছিলটি জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি উপজেলা চত্তরে গিয়ে জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা চেয়ারম্যান এর সভাপতিত্ব এক পথ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু’র পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, সাবেক আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, সাগরনাল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত, সাধারণ সম্পাদক শাহীন আহমদ রুলন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী মাষ্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, পুর্বজুড়ী ইউনিয়ন বিএনপির আব্দুল মুহিত নামর, সাধারণ সম্পাদক তুয়েল আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামছু মিয়া, সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ ও শাহিন আহমদ, যুবদল নেতা হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক দিবাকর দাশ, সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, তৈয়বুননেছা খানম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমির হোসেন, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান জমির, যুবদলনেতা ওমর ফারুক, শামীম আহমদ প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিষ্ট সরকার দেশকে ধ্বংস করে গেছে।সেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।এ জন্য সময়ের দরকার। বিরোধীদল সরকারকে সময় দিতে চায় না। অস্থিতিশীল পরিবেশ তৈরী করে দেশকে অকার্যকর করতে চায়। আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে সারাদেশের বিএনপি পরিবার প্রস্তুত। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।



মন্তব্য করুন