জুড়ীতে যুবদলের বি/ক্ষো/ভ মিছিল

September 23, 2026,

জুড়ী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুড়ী উপজেলা শাখার উদ্যোগে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি জুড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ ও শাহিন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তরা বলেন,বিগত ১৫ বছরে ফ্যাসিষ্ট সরকার দেশকে ধ্বংস করে গেছে। সেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ জন্য সময়ের দরকার। বিরোধীদল সরকারকে সময় দিতে চায় না। অস্থিতিশীল পরিবেশ তৈরী করে দেশকে অকার্যকর করতে চায়।আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে সারাদেশের যুবসমাজ প্রস্তুত। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com