কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ অর্জন করল “বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাওয়ার্ড ২০১৭”

November 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ রেডিও পল্লীকণ্ঠের কারিগরি প্রযোজক বিপ্লব কান্তি দেব এর গ্রন্থনা ও প্রযোজনায় এবং আঁখি পালিত এর উপস্থাপনায় ‘ভূমিকম্প ও আমাদের করণীয়’ বিষয়ক রেডিও ফিচার এর জন্য  কমিউনিটি রেডিও পল্লী কণ্ঠ অর্জন করলো বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাওয়ার্ড ২০১৭ তে “বেস্ট কনটেন্ট অব কমিউনিটি রেডিও পুরষ্কার”। রেডিও পল্লী কণ্ঠের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান। পুরষ্কার হিসেবে দেয়া হয় ল্যাপটপ ও সার্টিফিকেট। পুরষ্কারটি প্রদান করে ডয়েচে ভেলে একাডেমী, চ্যানেল আই এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশন (বিসিআরএ)।
২৬ নভেম্বর রবিবার ২০১৭ চ্যানেল আই কার্যালয়ে দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মধ্য থেকে সাতক্ষীরার রেডিও নলতা, মুন্সিগঞ্জের রেডিও বিক্রমপুর এবং মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠকে এই অ্যাওয়ার্ড প্রধান করা হয়। আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সর্বাধিক কনটেন্টে আদান-প্রদান, জাতীয় গণমাধ্যমে কমিউনিটি রেডিও কনটেন্টে প্রদানও বেস্ট কনটেন্ট এই তিনটি ক্যাটাগরিতে কমিউনিটি রেডিও গুলোকে পুরস্কৃত করা হয়। জুরিদের বিবেচনায় বিশেষ অ্যাওয়ার্ড পায় রেডিও নাফ ও রেডিও চিলমারি।
আন্নামিন্জ, ডিরেক্টর, সিইপি, আইডিপি, জিজেডি, ব্র্যাক ও চেয়ারপার্সন, বাংলাদেশ কমিউনিটি রেডিও এসোসিয়েশন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। এছাড়া ও উপস্থিত ছিলেন ডয়চে ভেলের এশিয়া প্রধান মিশায়েল হাউজেন, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক মোঃ মাসুদ, ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিয়েট্রিস কালদুন, ডয়চে ভেলে ’রকন সালটেন্ট লুৎফা আহমেদ, রেডিও ভূমি’র স্টেশন চীফশামসসুমনএবংজুরি বোর্ডেরসদস্যরচ্যানেল টোয়েন্টি ফোরের যুগ্ম বার্তা সম্পাদক আমীন আল রশীদ, কমিউনিকেশন কনসালটেন্ট ইউএনডিপি এস.এম মুর্শেদ প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে চ্যানেল আই-রেডিও ভূমি এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেয়া হবে। দেশের সব কমিউনিটি রেডিওর বার্তা দেশ ব্যাপী প্রচার করতে এই অনুষ্ঠানে ডয়চে ভেলের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে রেডিও ভূমি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com