বড়লেখায় অবহিতকরণ কর্মশালা

February 1, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১ জানুয়ারী বুধবার অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের ঝুকি সম্পর্কিত গবেষণা প্রকল্প বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়। সেন্টার ফর নেচারেল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এ কর্মশালার আয়োজন করেছে। এতে বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

সিএনআরএস’র প্রজেক্ট ম্যানেজার আবু হেনা মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, সাংবাদিক আব্দুর রব প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com