ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

May 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

১০ মে বৃহস্পতিবার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য রাখা, নিজেরা অতিরিক্ত দাম লিখে বিদেশী প্রষাধনীসহ খাদ্যপন্য বিক্রি করা, খাওয়ার অযোগ্য, নষ্ট, জন্ম দিনের কেক বিক্রি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না আনাসহ বিভিন্ন অপরাধে রসমেলা ফুড প্রোডাক্টসকে ২ হাজার টাকা, রাজমহলকে ৩ হাজার টাকা, স্বাদকে ৬ হাজার  টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আফসার আলী ও বড়লেখা থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com