মৃত্যুবার্ষিকী ॥ এম, এ, সবুর ॥
December 26, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি, সাবেক আদমপুর ইউপি চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এম, এ, সবুরের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর বৃহষ্পতিবার। তিনি কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাব্বির এলাহীর পিতা। এ উপলক্ষে তাঁর বাড়ী কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে মিলাদ মাহফিল ও কাঙালীভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও এদিন এম,এ,সবুর পাঠাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে।



মন্তব্য করুন