কমলগঞ্জে আওয়ামীলীগের প্রার্থী উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এর পক্ষে বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা
December 27, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের আওয়ামীলীগের প্রার্থী (নৌকা প্রতীক) আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির পক্ষে বিশাল গণমিছিল বের হয়। বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর বিকাল ২টা থেকে কমলগঞ্জ উপজেলা ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে দলে দলে বিশাল গণমিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন আওয়ামীলীগ প্রার্থী উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। সন্ধ্যায় ভানুগাছ বাজারস্থ রেলষ্টেশনে রোডে বিশাল জনসভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠি হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনপ্রতিনিধি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার ভোটার অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন