মৌলভীবাজার-৪ আসনে বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ ॥ প্রতিপক্ষের হামলায় আওয়ামীলীগ নেতা আহত

December 31, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া  রোববার ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। বিশেষ করে নারী ভোটারা চোখে পড়ার মত। সকাল সাড়ে ৮টায় আওয়ামীলীগ মনোনিত মহাজোট প্রার্থী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং দুপুর পৌনে ১২টায় বিএনপি মনোনিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা যায়। দুপুর ২টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিপক্ষের আঘাতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সুজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া আহত হন। আহত অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় ভোট কেন্দ্র প্রায় ৪৫ মিনিট স্থগিত থাকে।

বিএনপি মনোনিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী রোববার দুপুরে এ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, প্রতাপী, বড়চেগ, বিরাইমপুর, সুনগড়, পাত্রিকুলসহ বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট বের করে দিয়ে মহাজোট প্রার্থীর লোকজন নিজেরা ব্যালেটে সিল মেয়ে বাক্স ভর্তি করে দেন। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন লাভ হয়নি। এ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মানুষের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এটা একটা প্রহসনের নির্বাচন। আমি আল্লাহর কাছে এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মানুষের কাছে বিচার দিলাম।

আওয়ামীলীগ মনোনিত মহাজোট প্রার্থী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করায় কমলগঞ্জ-শ্রীমঙ্গলবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের মানুষ এখন উন্নয়ন চায়, শান্তি চায়। তারা সন্ত্রাস চায় না। তাই সারাদেশে জনগণ বিএনপি-জামায়তকে প্রত্যাখ্যান করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com