মৌলভীবাজার-৪ আসনে ৬ষ্ঠবারের মতো সাংসদ নির্বাচিত হলেন আওয়ামীলীগের উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে টানা ৬ষ্ঠবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন সা্েক চিফ হুইপ, আওয়ামীলীগ মনোনিত মহাজোট প্রার্থী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ (নৌকা)। তার মোট প্রাপ্ত ভোট ২ লক্ষ ১১ হাজার ৬১৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) প্রতীক পেয়েছেন ৯৩ হাজার ২৯৫টি। মহাজোট প্রার্থী মো: আব্দুস শহীদ মোট ১ লক্ষ ১৮ হাজার ৩১৮ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী মো: সালাউদ্দিন (হাতপাখা প্রতীকে) পেয়েছেন ১৩২৫ ভোট এবং গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ (সূর্য প্রতীক) ১৪৭ ভোট পেয়েছেন।
কমলগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কমলগঞ্জ উপজেলার ৭২টি কেন্দ্রে নৌকা প্রতীকে মো. আব্দুস শহীদ পেয়েছেন মোট ৯৭ হাজার ২৬৩ ভোট, ধানের শীষ প্রতীকে মো. মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৪৩ হাজার ৭৮৬ ভোট, হাতপাখা প্রতীকে মো. সালাউদ্দিন পেয়েছেন ৬০৮ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকে শান্তিপদ ঘোষ পেয়েছেন ৬১ ভোট পেয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলার ৮০টি কেন্দ্রে নৌকা প্রতীকে মো: আব্দুস শহীদ পেয়েছেন মোট ১ লক্ষ ১৪ হাজার ৩৫০ ভোট, ধানের শীষ প্রতীকে মো. মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৪৯ হাজার ৫০৯ ভোট, হাতপাখা প্রতীকে মো. সালাউদ্দিন পেয়েছেন ৭১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতীকে শান্তিপদ ঘোষ পেয়েছেন ৮৬ ভোট।



মন্তব্য করুন