সোনালী ব্যাংক লি: কমলগঞ্জ শাখার অর্জন
January 3, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ সোনালী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ শাখা ব্যাংকিং খাতে অর্জন লাভ করে। জানা যায়, মৌলভীবাজার জেলার ২২টি সোনালী ব্যাংক রয়েছে। তার মধ্যে মুনাফার বিবেচনায় জেলার মধ্যে ২য় স্থান অর্জন করে। মৌলভীবাজার অঞ্চলের ৭টি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে। বর্তমানে বিভিন্ন শ্রেণীর প্রায় ২২ হাজার গ্রাহক রয়েছেন। বছরের মধ্যখানে লোকবল সংকট থাকা সত্ত্বেও সোনালী ব্যাংক লিমিটেড কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন মজুমদার এর আন্তরিকতা ও দক্ষতায় এমন অর্জন সম্ভব হয়েছে বলে গ্রাহকরা জানান। গ্রাহকদের কাছ থেকে খেলাপী ঋন আদায়, রেমিডেন্স আদান প্রদান অব্যাহত থাকে। যার সাফল্য সারাদেশে ব্যাংকিং খাতে কমলগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড এ বছর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এটি কমলগঞ্জ তথা মৌলভীবাজার অঞ্চলের জন্য গর্ব ও প্রশংসার অংশীদার।



মন্তব্য করুন