কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই
January 13, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উত্তর আলেপুর গ্রামে আগুনে পুড়ে একটি বসতঘর সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ১৩ জানুয়ারী সকাল ৬টায় উত্তর আলেপুর এলাকার সুয়েব মিয়ার বসতবাড়ীতে। ধারনা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয় ।
জানা যায়, আলেপুর গ্রামের সোহেব মিয়ার আধাপাকা বসতঘরে হঠাৎ করে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও বসতঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দল পৌঁছালেও রাস্তা সরু হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেতে পারিনি ফায়ার সার্ভিস দল। এর আগেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে রক্ষিত সম্পুর্ণ মালামাল পুড়ে যায়। প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সোহেব আহমেদ জানান।



মন্তব্য করুন