কমলগঞ্জে কৃষ্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শহিদ মিনার উদ্বোধন

January 22, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন, শিক্ষার্থী বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের শহিদ মিনারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম. সাফায়েত আলম। স্থানীয় এলাকাবাসীর অর্থায়নে লক্ষাধিক টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন শহিদ মিনার নির্মিত হয়।

কমলগঞ্জ উপজেলার মণিপুরী অধ্যুষিত আদমপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠানমালা শুরু করা হয়। কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক ফয়জুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মারুফ আহমদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাকটর এস.এম.ফয়সল, এসএমসি’র সভাপতি ইবুংতন সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিপিডির ব্যবস্থাপক জন ব্রিগেন মল্লিক, কবি ও প্রাবন্ধিক থাইয়ুন ইন্দ্রজিত, অভিভাবক সদস্য উজ্জ্বলা সিনহা প্রমুখ।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এছাড়া বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ মা-কে পুরুস্কৃত করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com