২৭ জানুয়ারি হযরত শাহ্ ইয়াছিন (র.)  এর ৮১তম ওরশ মাহফিল

January 23, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ২৭ জানুয়ারি রবিবার ওলীয়ে কামিল সূফি সাধক ও মরমী কবি হযরত মাওলানা শাহ্ ইয়াছিন (র.) এর ৮১তম ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। পীরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওরশ মাহফিলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেল স্টেশন সংলগ্ন রামপাশা গ্রামস্থ পীরের একমাত্র খলিফা হযরত শাহ্ আজম (র.) এর মাজার শরিফে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন খতম, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, পীরের জীবনী আলোচনা, জিকির-আজকার ও শিরনী বিতরণ। ওরশ মাহফিলে শেষ মোনাজাত পরিচালনা করবেন হযরত শাহ্ আজম (র.) এর কনিষ্ঠ গদ্দীনিশিন পীর মাওলানা শাহ্ মোঃ মোশররফ আলী। মহতী এই ওরশ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য পীরের সকল ভক্তবৃন্দসহ সর্বস্ত্ররের জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন মাজার কমিটির মোতাওয়াল্লী মোঃ নাজমুর রহমান শাহীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com