কমলগঞ্জে হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর ৮১তম ওরস ২৭ জানুয়ারি

January 24, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ভারতের ত্রিপুরা জেলার লক্ষীপুর নিবাসী ওলিয়ে কামিল সুফি সাধক, মরমী কবি, হযরত মাওলানা শাহ্ ইয়াছিন (রহঃ) এর ৮১তম মৃতুবার্ষিকী উদযাপন উপলক্ষে ১২ মাঘ ২৭ জানুয়ারি রোববার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপাশা গ্রামে তাঁর একমাত্র খলিফা ওলীয়ে কামিল হযরত শাহ্ আজম (রহঃ) এর মাজার শরীফে এক পবিত্র ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওলীয়ে কামিলের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-পবিত্র কুরআন খতম, খতমে খাজেগান, জিকির-আজকার, মিলাদ-মাহফিল, ওলীয়ে কামিলের জীবনী আলোচনা, শেষ মোনাজাত, তবারুক বিতরণ। শেষ মোনাজাত পরিচালনা করবেন-হযরত শাহ্ আজম (রহঃ) এর সুযোগ্য পুত্র, উস্তাদুল উলামা, পীরে তরিকত, হযরত মাওলানা শাহ্ মোঃ মোশারফ আলী। মাজার কমিটি মোতাওয়াল্লী মোঃ নাজমুর রহমান (শাহীন) ওলীয়ে কামিলের মৃত্যুবার্ষিকীতে শরিক হওয়ার জন্য তাঁর আশিকান ও ভক্তবৃন্দসহ সকলকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দাওয়াত প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com